Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে ইভটিজিংয়ের দায়ে বখাটেকে কারাদণ্ড

জামালগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৭

জামালগঞ্জে এক কলেজ ছাত্রীকে ইভটিজিং এর দায়ে রুবেল মিয়া(২৫) কে ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মাহমুদপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মনিরুল হাসান এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, রুবেল মিয়া গত কিছু দিন যাবৎ ঐ ছাত্রীর কলেজের আসা যাওয়ার পথে অশ্লীল অঙ্গভঙ্গিমা ও কু’প্রস্তাব দিয়ে আসছিলো এমনকি নিজ মোবাইল নাম্বার থেকে অশ্লীল কথাবার্তা লিখে কলেজ ছাত্রীর মোবাইলে প্রেরণ করে।

এরই প্রেক্ষিতে ছাত্রীর মামা সৈয়দ আতাউর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় অভিযোগ দাখিল করিলে জামালগঞ্জ থানার এএসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নিজ বাড়ী থেকে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান’র নিকট হাজির করিলে আসামী দোষ স্বীকার করায় তাকে ৪ মাসের এ দণ্ড প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.