Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০১৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হোন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ উদ্দিন সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন- অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

উল্লেখ্- বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ৫-৬ জন নেতাকর্মীদের হামলায় ৩ আয়োজক ছুরির আঘাতে আহত হোন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.