বিশ্বনাথ প্রতিনিধি | ৩০ আগস্ট, ২০১৭
সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরবিরবর্গের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে ওই ঈদ সামগ্রী প্রদান করা হয়।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে সওজের ডাক বাংলোয় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যকালে তিনি বলেন, শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদেরকে প্রাপ্য সম্মানসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
উপজেলা আ’লীগ সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আ’লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াহিদ, ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার ও সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।