Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দুইদিনের কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সিলেট মহানগর বিএনপি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর ৩১ আগস্ট বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটের সময় কেক কাটা ও ৬ সেপ্টম্বর বুধবার সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালী এবং দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে (সুলেমান হল) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচী সফলের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.