Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিষপানে যুবতির আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের রাজনগরে বিষপানে এক যুবতির আত্মহত্যার খবর পাওয়া গেছে।  মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের চাটিগাও গ্রামের জমির মিয়ার মেয়ে নাসিমা (২৫) গত ২৮ আগস্ট সোমবার রাতে তার নিজ বাড়িতেই বিষপান করেন। বিষয়টি টের পেয়ে তার পরিবার তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। নাছিমার স্বামীর সাথে অনেক আগেই তালাক হয়ে গেছে তার।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.