Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

সিলেটে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় হযরত গোলাপশাহ’র মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

রাতের আঁধারে অজ্ঞাত চোরেরা মাজারের দান বাক্স টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন হযরত গোলাপশাহ মসজিদ ও মাজার কমিটির সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, প্রতি সপ্তাহে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ ও মাজারের দানবাক্স থেকে আড়াই/তিন হাজার টাকা বের করা হতো। জমাকৃত টাকা মাজার ও মসজিদের উন্নয়ন খাতে ব্যবহৃত হয়ে আসছে। বুধবার সকালে মাজারের দানবাক্স ভাঙা দেখা যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মাজার ও মসজিদ কমিটির দেওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.