Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে মাদ্রাসা ছাত্র সংসদের আয়োজনে মাদ্রাসা হল রুমে এ সভা হয়।

এতে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম এ শাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিক আহমদ।

সভায় অধ্যাপক মাওলানা মিসবাহ উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাজ্য শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা হাবিবুল করিম, গভর্ণিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, অধ্যাপক মাওলানা লুৎফুর রহমান, হাজী আব্দুস সামাদ, হাজী আজির উদ্দিন, হাজী আব্দুল আহাদ নুরু, ফয়জুল হক মাস্টার, ছাত্র সংসদের জিএস রুহুল আমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.