Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্কুল ছাত্রকে মেয়র গউছের পাঠ্যবই উপহার

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৭

অসচ্ছল পরিবারের মেধাবী এক ছাত্রকে পড়াশুনায় উৎসাহিত করতে বই উপহার দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ।

বুধবার (৩০ আগস্ট) হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র অনুপম কিশোর চৌধুরীর হাতে হবিগঞ্জ পৌরভবনে পৌরসভার পক্ষ হতে ওই পাঠ্যবইগুলো তুলে দেন মেয়র। অনুপম হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ মো. উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।

মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, আজকে যে ছাত্র, আগামীতে সে দেশের কর্ণধার। অস্বচ্ছলতার কারণে পড়াশুনা বিঘ্নিত হওয়া ছাত্রছাত্রীদের পাশে হবিগঞ্জ পৌরসভা সবসময় পাশে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.