Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পলাতক আসামী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৭

নবীগঞ্জে দীপন সরকার (২৬) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) রাতে স্থানীয় কামারগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের বড়দা মরকারের পুত্র।

ইনাথগঞ্জ ফাঁড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্থানীয় কামারগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.