Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুর্বৃত্তদের রামদার কোপে এক ব্যক্তি আহত

জগন্নাথপুর প্রতিনিধি  |  ৩১ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার এলাকায় দুর্বৃত্তদের রামদার আঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার(৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তিনি হামলার শিকার হন।

আব্দুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের আরমছ আলীর পুত্র।  

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, আহত আব্দুল হক কোরবানীর ঈদের গরু কেনার জন্য বাড়ি থেকে কেশবপুর বাজারে আসেন। বিকেল সাড়ে ৪টায় কেশবপুর-রসুলগঞ্জ সড়কের কেশবপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর দাড়ানো অবস্থায় পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের আফতর আলীর পুত্র আজাদুলের নেতৃত্বে একদল দুবৃত্ত আব্দুল হককে রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুল হককে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।

তবে এ ব্যাপারে কিছু জানেন না জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.