Sylhet Today 24 PRINT

সিলেটে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে নগরীর জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মামা দুলাল মিয়া।

মামলায় একই ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড় গ্রামের মছব্বির আলীর ছেলে সুনুর মিয়াকে আসামী করা হয়েছে।

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসাআই) জোবেদা বেগম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আসামীকে ধরার চেষ্টা চলাচ্ছি।

মামলায় দুলাল মিয়া উল্লেখ করেন, তার বোন ১২ বছর আগে মারা যান। এরপর বোনের মেয়েকে নিজ বাড়িতে রেখে লেখাপড়া করাচ্ছেন। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে।

দুলাল অভিযোগ করেন সুনুর মিয়া অনেকদিন ধরে তার ভাগনিকে কু প্রস্তাব দিয়ে আসছে। গত ২৬ আগস্ট রাতে সুনু মিয়া দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের প্রবেশ করে তার ভাগনিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায়। এ সময় শব্দ শুনে বাদীর স্ত্রী রোসনা বেগমের ঘুম ভেঙ্গে যায়।

পরদিন ভোর ৬টায় চেঙ্গেরখাল নদীর পাড়ে অচেতন অবস্থায় ভাগিনীকে দেখতে পান দুলাল মিয়া। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন।

কিছুটা সুস্থ হওয়ার আমার ভাগনি জানায়, সুনু মিয়া তাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে নৌকা যোগে নদীর উত্তরপাড়ে রাইছ মিলে নিয়ে ধর্ষণ করে। -মামলার এজাহারে এমনটি উল্লেখ করেন দুলাল মিয়া। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.