Sylhet Today 24 PRINT

ঈদ উপলক্ষে সিলেট কারাগার থেকে ৩ কয়েদির মুক্তি

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন- দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, তারা চুরির মামলায় কারাগারে ছিলেন। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছেন তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়।
 
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারাগারের ফ্যাক্সে তাদের মুক্তির আদেশ আসে। আদেশ পাওয়ার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তির খবর পেয়ে তারা খুব উল্লসিত ছিলেন। আর কখনো কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে না বলে তারা কথা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.