Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে কৃষক লীগ নেতা খুন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জে সদর উপজেলায় কৃষক লীগ নেতা জুনেদ আহমদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়িতে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহজনকভাবে জুনেদের শ্যালক আব্দুল মতিনকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত জুনেদ আহমদ শহরতলীর মাইজবাড়ি গ্রামের মৃত অচ্ছদর আলীর ছেলে। আটক আব্দুল মতিন একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জুনেদ বাড়ির পাশে যান। এ সময় হঠাৎ কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটক আব্দুল মতিন নিহত জুনেদের শ্যালক। বেশ কিছু দিন আগে টাকা পয়সার বিরোধ নিয়ে জুনেদ তার শ্যালক মতিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ বিরোধের জেরে খুন হতে পারেন জুনেদ। এ আশঙ্কায় মতিনকে আটক করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.