Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে নুরুল আলম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর শ্রীবহর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী ইউনিয়নের কোনাচর শ্রীবহর গ্রামের হাজী সুন্দর আলীর পুত্র ও উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করে বাড়ী ফেরার পথে মুসল্লিদের নজরে পড়ে ক্ষেতের জমিতে একটি নিতর দেহ পড়ে আছে। তাৎক্ষণিক তারা এ বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানাকে জানালে একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত নুরুল আলমের চোখে ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একে এম ফজলুল হক শিবলি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে ঘটনার সততা নিশ্চিত করে জানান,  লাশ ময়না তন্দন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.