ডেস্ক রিপোর্ট | ২৪ মে, ২০১৫
সিলেট লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষের ছাত্রী মিলির উপর হামলার ঘটনায় মোগলাবাজার থানায় দায়ের করা মামলার আসামী হামলাকারী সজল(২২)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে সজলকে জালালপুরের শেখপাড়া থেকে গ্রেফতার করেন থানার এসআই শহিদুল ইসলাম।
সজল গঙ্গানগর গ্রামের মৃত মাহমদ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, চলতি মাসের ১৮ মে বিকেল ৩ টায় ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সজল ও তার ভাই উজ্জল,মাসুমসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন লোক মিলিদের বসত বাড়িতে হামলা চালিয়ে মিলিকে আহত করার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২ লক্ষ ৮ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় মিলির ভাই গঙ্গানগর গ্রামের মৃত হাজী আফতাব মিয়ার ছেলে আজিজুর রহমান রায়হান বাদী হয়ে সজলসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।মামলার ৩ নং আসামী সজলকে রবিবার ভোরে গ্রেফতকার করা হয়েছে।