গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জে মাদ্রাসা ছাত্র নুরুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার লক্ষীপাশার স্থানীয় কোনাচর বাজারে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য ইসমাঈল আলী সভাপতিত্বে ও ময়নুল ইসলামের সঞ্চালনায় মানবন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিতু মিয়া, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম মানিক, ঢাকাদক্ষিন ইউপি সচিব মুস্তাফিজুর রহমান, আব্দুল মন্নান, জামিল আহমদ, তারেক আহমদ, আরিফ আহমদ মজনু মিয়া, সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন, তজই খা, মাস্টার মাকসুদুল করিম, মাস্টার আব্দুল মুকিত, হেলাল আহমদ তালুকদার, আবুল কালাম আজাদ, শাহিন আহমদ, ব্যবসায়ী আব্দুল আহাদ, মুসা মিয়া প্রমুখ।
মানবন্ধনে বক্তারা হত্যাকারীদের নরপশু উল্লেখ করে বলেন, যারা ঈদুল আযহার দিনে মাদ্রাসা ছাত্র নুরুল আলমকে নির্মম ভাবে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ যে, গত ২ সেপ্টেম্বর (শনিবার) সকালে লক্ষীপাশার শ্রীবহর এলাকার একটি ক্ষেতের জমি থেকে মাদ্রাসা ছাত্র নুরুল ইসলাম (১৭) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর গ্রামের সুন্দর আলীর ছেলে ও ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র।
এ ঘটনায় রোববার (৩ সেপ্টেম্বর) নুরুল ইসলামের পিতা সুন্দর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা (মামলা নং ১/৩-৯-১৭) দায়ের করেন।