Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ডাকাত গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক ডাকাতি মামলার আসামী আকতার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১১ টি ডাকাতি ও ১ টি খুনের মামলা রয়েছে।  এরমধ্যে মৌলভীবাজার সদর থানায় ৩ টি ডাকাতি ও ১ টি খুন মামলা, কানাইঘাট থানায় ১ টি ডাকাতি মামলা, বিশ্বনাথ থানায় ২ টি ডাকাতি মামলা, চুনারুঘাট থানায় ৩ টি ডাকাতি মামলা ও বিয়ানীবাজার থানায় ২ টি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন আছে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১২ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.