Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মোটর সাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় মাসুক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাসুক মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউপির কালাসারা গ্রামের মৃত তহির আলীর ছেলে। ঘটনার পর মোটর সাইকেল চালক নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার ছোট আলমদি গ্রামের ইউনুছ মিয়ার ছেলে হাসান হোসেনকে মোচর সাইকেল সহ আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত রোববার সিলেট ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী মোটর সাইকেলটি উপজেলা সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজারে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ মাসুক মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মাসুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক মাসুক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের শেরপুর হাইওয়ে পুলিশের এটিএসআই জাকির বাদী হয়ে ওসমানীনগরে সোমবার (মামলা নং-০২) দায়ের করেন। আটকৃত মোটরসাইকেল চালক হাসান হোসেনকে গতকাল সোমবার পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.