Sylhet Today 24 PRINT

রজতকান্তি গুপ্তের উপর হামলার প্রতিবাদে পুজা উদযাপন পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০১৫

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক রজতকান্তি গুপ্তের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে নগরীরর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

মানববন্ধনে বক্তারা হামলাকারী ছাত্রলীগ কর্মীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

মানবন্ধন পরবর্তী সভায় বক্তারা রজত কান্তি গুপ্তের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান। তারা আগামী ৩১ মে’র মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাসের সভাপতিত্বে ও এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিরাজ মাধব চক্রবর্তী মানস, এডভোকেট নিরঞ্জন কুমার দে, অসিত ভট্টাচার্য্য, রামেন্দ্র বড়–য়া, জলধর রঞ্জন চৌধুরী, বিজন দেবনাথ, জয়ন্ত আচার্য্য, নিঝুম সাংমা, দানেশ সাংমা, অমলেন্দু দে, বুদ্ধিগৌর দাস, অরুণ দেবনাথ সাগর, এডভোকেট রঞ্জন ঘোষ, ধনঞ্জয় দাস ধনু, শৈলেন কর, এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, শান্ত দেব, জিডি রমু, বিজন দেবনাথ, প্রদীপ কুমার দেব, দেবব্রত চৌধুরী লিটন, মলয় পুরকায়স্থ।

মানববন্ধন কর্মসূচিতে সিলেট জেলার বিভিন্ন উপজেলাসহ সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা সংস্কৃতিকর্মী ও সংগঠক রজতকান্তি গুপ্তকে কুপিয়ে গুরুতর জখম করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.