Sylhet Today 24 PRINT

হুইপ শাহাব উদ্দিনের সাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকিরের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখা প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি’র সাথে ঈদুল আজহার উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হুইপ শাহাব উদ্দিনের বড়লেখা উপজেলার পাখিয়ালাস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, এডভোকেট নিখিল চন্দ্র দাস, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক শিপার আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সামসুজ্জামান চৌধুরী সুমন, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখরুল ইসলাম, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ময়নুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.