Sylhet Today 24 PRINT

জুড়ীতে পোষা হাতির আক্রমণে যুবক নিহত, স্থানীয়ভাবে ‘মিটমাট’

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পুটিছড়ায় গত রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এক হাতির আক্রমণে মঙ্গল খাড়িয়া (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি পুটিছড়া এলাকায়। এঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি ‘মিটমাট’ হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজনের পোষা হাতি কয়েক দিন ধরে পাগলা হয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় হাতিটি মঙ্গলের ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই মঙ্গল নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ জানান, ময়নাতদন্ত ছাড়া মঙ্গলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট হয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.