Sylhet Today 24 PRINT

জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে চট্টগ্রামের কলেজ ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। নিঁখোজ ফয়সাল হোসেন সৌরভ (১৮) চট্টগ্রামের একটি কলেজের ছাত্র। তিনি চট্টগ্রামের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৌরভসহ চার বন্ধু ঈদের ছুটিতে মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে সব বন্ধু মিলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে সৌরভ তলিয়ে যান। এসময় অন্য তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সৌরভকে খোঁজে পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সৌরভকে উদ্ধারে চেষ্টা চলছে। স্থানীয় জনগনও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.