Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সালেহ চৌধুরীর স্মরণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক সালেহ চৌধুরীর স্মরণে নাগরিক শোক সভা হয়েছে। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই শোক সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের এমপি সামছুন নাহার শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত সবাই মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক সালেহ চৌধুরী ব্যক্তিগত জীবনের কিছু দিক তুলে ধরে জানান, স্বাধীনতাপূর্ব দৈনিক পাকিস্তানের সাব-এডিটর ও স্বাধীনতার পরে তিনি এই পত্রিকার ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি কমনওয়েলথ জানালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.