Sylhet Today 24 PRINT

মাধবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে রিদওয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজার আদেশ প্রাপ্ত আসামী কামাল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীধরপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে থানার এসআই আবুল কাশেমের ও এসআই আক্তারুজ্জামান নেতৃত্বে একদল পুলিশ কামালকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০১১ সালের ৭ জানুয়ারি গভীর রাতে উপজেলার গাংগাইল গ্রামে টিপুর বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। গত ২৩ আগস্ট হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ মামলার রায়ে ৮ জনের মৃত্যুদণ্ড ও ১২জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই মামলার এ পর্যন্ত ২ জন আসামীকে মাধবপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.