Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

মাধবপুর প্রতিনিধি  |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণে গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬সেপ্টেম্বর) সকালে বিজিবি রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল কাদিরসহ একদল সদস্য উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩মণ ৪ কেজি(১২৪কেজি) গাঁজা জব্দ করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হলেও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তিনি বলেন, জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৪ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.