Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত, গ্রেপ্তার ১৩

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়মিত অভিযান চলাকালে ১৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানিয়ে বলেছেন, গ্রেপ্তারকৃত ১৩ আসামির মধ্যে ১২ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ১জন নিয়মিত মামলার আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.