Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৬সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক ২নং পুল মদিনা মার্কেট  এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মোঃ মোফাজ্জ্বল হোসেন। সে মৌলভীবাজার সদর উপজেলার নারায়ন পাশা গ্রামের ১০নং নাজিরাবাদ ইউনিয়নের মোঃ জিতু মিয়ার ছেলে। নিহত মোফাজ্জ্বল বেসরকারি সংস্থা আরডি আর এস এর চাকরি করিতেন বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার সাব- ইন্সপেক্টার মোঃ রাব্বি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এঘটনায় ট্রাক চালক আব্দুল আলীম লিটনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.