Sylhet Today 24 PRINT

জৈন্তায় র‌্যাবের হাতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. হেলাল আহম্মদ (৫৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রফিক আহম্মদ (৪০) সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের মৃত হাজী হারিস মিয়া ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ) পিযুষ চন্দ্র দাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, উক্ত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । এছাড়াও সে ২০১৫ সালের বিএনপির জ্বালাও পোড়াও কার্যক্রমে অংশ গ্রহণ করে এবং এলাকায়  নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আসামীকে সিলেট জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.