Sylhet Today 24 PRINT

জাফলংয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের জাফলংয়ের গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ফয়সল হোসেন সৌরভের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে জাফলং জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়।

এরআগে মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীতে গোমল করতে নেমে নিখোঁজ হন সৌরভ।  সৌরভ চট্টগ্রামের ভাঙ্গা রেলওয়ে কলোনীর আম বাগান এলাকার বাসিন্দা সিরাজুল মওলার পুত্র ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার জাফলং থেকে কামাল শেখ নামে আরো এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। কামাল শেখ ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার বাসিন্দা রশিদ শেখ’র পুত্র ও ময়মনসিংহ এ্যাপোলো ইনিস্টিটিউটের একাদ্শ শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানাযায়, কামাল শেখ ও তার ১৫ জন বন্ধু মিলে মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে মাইক্রোবাস যোগে পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসে। দুপুর ১২টায় তারা পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় স্রোতের টানে কামাল শেখ তলিয়ে যায়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে প্রায় ৩ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। এর কিছু সময়ের মধ্যেই চট্টগ্রাম থেকে জাফলং ভ্রমণে আসা সৌরভ ও তার চার বন্ধু মিলে পিয়াইন নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে সৌরভ পানিতে তলিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.