Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৪ জুয়াড়ি আটক

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চার জুয়াড়ীকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) তাদেরকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এ.এস.আই তপন দেব ও এ.এস.আই প্রণয় নালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চিলাউড়া (রসুলপুর) গ্রামের সাজিদ খাঁনের ছেলে আকলুছ খাঁন (৪৫), চিলাউড়া (সমধল) গ্রামের রজব আলীর ছেলে রবিউল হোসেন (৪০), চিলাউড়া (আশিঘর) গ্রামের নাঈম উল্ল্যার ছেলে মনির হোসেন (৩৫), একই গ্রামের আব্দুল মনাফের ছেলে মঈন মিয়া (৪৫)-কে আটক করেন।

আটকের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল জানান, আটকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.