Sylhet Today 24 PRINT

যুগভেরী সম্পাদকের বড় ভাইয়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

দৈনিক যুগভেরী পত্রিকার সম্পাদক ফাহমীদা রশীদ চৌধুরীর বড় ভাই এ এন এম ফারুকী আর নেই। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে নগরীর ছড়ারপাড়স্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী মাসুকা ফারুকী, ছোট বোন ফাহমীদা রশীদ চৌধুরী, ছোট ভাই আনোয়ার উদ্দিন চৌধুরী গামাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।

আজ বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে জানাজার নামাজ শেষে দরগাহ গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, এ এন এম ফারুকী আমিনাবাদ এবং নূরজাহান টি-এস্টেটের জেনারেল ম্যানেজার হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.