Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার সকাল ১০টায় মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.