Sylhet Today 24 PRINT

দোয়ারায় যুবকের গলিত লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ মে, ২০১৫

দোয়ারা বাজার উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের জঙ্গলশ্রী এলাকাস্থ সুরমার চর থেকে এ লাশ উদ্ধার করে। যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

এলাকাবাসি জানান- লাশটি গত ৪/৫ দিন থেকে নদীর এপার-ওপার ঘুরছিল। কেউ থানা পুলিশকে অবহিত না করায় লাশের বেশিরভাগ পঁচে গেছে। ফলে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.