মৌলভীবাজার প্রতিনিধি | ২৫ মে, ২০১৫
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের স্টেশন রোডের পাকশী রেস্টুরেন্টে আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানটিতে জেনারেটরের শট সার্কিট থেকে আগুন লাগে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে রেস্টুরেন্টের ভেতরের গুদামের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী করেছে ক্ষতিগ্রস্তরা।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।