Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজার সদর উপজেলার খাগাবালা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মসাত মিয়া (৩২)। শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়- শিমুলিয়া গ্রামে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। সকালে বিরোধপূর্ণ জায়গা থেকে মসাত একটি গাছ কাটতে গেলে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তাকে আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.