বড়লেখা প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভিতরে শিশু উদ্যানে মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মুক্ত মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল একাডেমি বড়লেখা’র উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। শিশু উদ্যানে মুক্তমঞ্চের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
পরে নজরুল একাডেমি বড়লেখা’র উপদেষ্টা জুনেদ রায়হান রিপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (সংবর্ধিত অতিথি) উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। নজরুল একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জুড়ী শাহ নিমাত্রা ফুলতলা কলেজের অধ্যক্ষ মোঃ জহির আহমদ, একাডেমির উপদেষ্টা ও প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সহকারি অধ্যাপিকা তানজিলা ইয়াসমিন, বিশিষ্ট সাংবাদিক লিটন শরীফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, পানিধার কালিনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজরাতুন নাইম, সাংকৃতিক কর্মী মিলন দে প্রমুখ। পরে নজরুল একাডেমির শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।