Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ চলছে

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জ সদর উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছ। হবিগঞ্জ সদর উপজেলার মধ্যে রয়েছে ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন।
   
হবিগঞ্জ পৌরসভার ভোটারদের জন্য গত ৮ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে  নতুন ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ তারিখ পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এর আগে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া ও স্বাক্ষরের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভায় বর্তমানে মোট ভোটার আছেন ৪৪ হাজার ১ শত ২৩জন। মোট ভোটারের সাড়ে তিন শতাংশ হিসেবে ১৫৪৪ জন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ১১২৯ জন নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেন। যার মধ্যে পুরুষ ৪৯৪ জন ও মহিলা ৬৩৫ জন।

রেজিস্ট্রেশন কেন্দ্র টিম লিডার শেখ রুহেল জানান, ৮, ৯ ও ১০ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার ভোটারদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। গত ২ দিনে প্রায় এগারশ ভোটার রেজিস্ট্রেশন করেছেন।   

সদর উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি বলেন, এই ২ দিনে পৌরসভার ভোটারদের  স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা আশা করছি রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। তার পরও যদি কেউ তথ্য ফরম পূরণ করার পর বর্তমান নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারে তাহলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আগামী ১১ এবং ১২ সেপ্টেম্বর আবারো হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বাদ পড়া ভোটারদের রেজিস্ট্রেশন করা হবে। ওই ২দিন সদর উপজেলার যেকোনো ইউপি এবং পৌরসভার বাদপড়া ভোটাররা রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.