Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে ঝড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্থ

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৫ মে, ২০১৫

বিশ্বম্ভরপুরে ঝড়ে দোকানঘর সহ ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জনা গেছে। গত শনিবার এবং রবিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয় ক্ষতি হয়।

ঝড়ের আঘাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাটাখালী চাতলপাড়া জামে মসজিদ সহ চাতলপাড়া,ফুলভরী ও বাহাদুরপুর গ্রামের অনেক বসতবাড়ির ঘরের চালের টিন উড়ে যায়।  

স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী এ ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.