গোলাপগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর, ২০১৭
গোলাপগঞ্জের রাবেয়া বেগম (৩২) নামের ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাণিগ্রামের নিজ বাড়ি থেকে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আত্মহননকারী গৃহবধূ ওই গ্রামের জাহেদ আলীর স্ত্রী ও এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম কে গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো এ সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক বুঝা যাবে।