Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে গাঁজা সম্রাট তাজুদ হোসেন গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জে কুখ্যাত গাজা সম্রাট তাজুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

তাজুদ হোসেন (৩৩) সুনামগঞ্জের জামালগঞ্জের নুরপুর গ্রামের কাছুম আলীর ছেলে। 

এ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম  তাজুদ হোসেনকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর বাড়ীতে থাকা ১৪ কেজি গাজা উদ্ধার করে পুলিশ । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১লক্ষ ৪০হাজার টাকা। এ সময় তাজুদের সঙ্গে থাকা ২জন মাদক ব্যবসায়ী রামনগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে আজির মিয়া(৫০) ও একই গ্রামের মৃত শামছুল হক’র ছেলে হেলাল আহমেদ হিলাল(৪২) পালিয়ে যায় বলেও জানান তিনি।

ওসি আরো জানান, তাজুদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-৪ এবং তার সঙ্গে থাকা অন্য ২জনকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.