Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপবৃত্তির টাকা উত্তোলনে অতিরিক্ত টাকা নেওয়ায় জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে অতিরিক্ত ফি নেওয়ায় মোবাইল ক্যাশ ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়াপাড়া, ছাতিয়াইন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে নয়াপাড়া বাজারের অখণ্ড লাইব্রেরিকে ২০ হাজার টাকা, ছাতিয়াইনের রুবেল টেলিকমকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও কয়েকটি মোবাইল ক্যাশ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অভিভাবকদের কাছ থেকে কোন ধরনের টাকা আদায় না করে চাহিবা মাত্র ক্যাশ দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.