Sylhet Today 24 PRINT

মাধবপুর ও নবীগঞ্জে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ মে, ২০১৫

হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি ও পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের নানু মিয়ার ছেলে বিলাল হোসেন ও নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের ইমান আলীর ছেলে নূরুল আমিন। পরে বিলালকে ১৫ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে মনতলা বিওপি’র নায়েক সাইদুরের নেতৃত্বে একদল জোয়ান মনতলা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ৪৪ পিস ইয়াবা ও সিএনজিচালিত অটোরিক্সাসহ বিলাল হোসেনকে আটক করে বিজিবি। পরে তাকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিলাল হোসেন অপরাধ স্বীকার করলে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এদিকে, রোববার রাতে নবীগঞ্জের শেরপুর সড়কে অভিযান চালিয়ে নূরুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান, নূরুল আমিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.