Sylhet Today 24 PRINT

বাহুবলে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ মে, ২০১৫

হবিগঞ্জের বাহুবলের মহাশয়ের বাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে এখলাছ, একই গ্রামের আব্দুস সালামের ছেলে জুনায়েদ, সদর উপজেলার আটঘরিয়া গ্রামের ছমর উদ্দিনের ছেলে জালাল ও একই উপজেলার পইল পাইকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আলাল।

পুলিশ জানায়, রোববার রাতে ডাকাতরা অটোরিক্সাযোগে ডাকাতির উদ্দেশ্য মহাশয়ের বাজারে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করে মিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালকে খবর দেন। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাতে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে সাফিউল ইসলাম নামে অপর এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.