Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বড়লেখায় তালামীযের মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বার্মায় রোহিঙ্গা মুসলমানের ওপর অমানিবক নির্যাতন ও বর্বরোচিত হত্যার প্রতিবাদে আন্জুমানে তালামীযে ইসলামীয়ার উদ্যোগে মঙ্গলবার বিকেলে পৌরশহরে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা তালমীযের সভাপতি মো. মিছবা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুছলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ্’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী একেএম ছালেহ আহমদ কবির, যুগ্ম সম্পাদক শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, কাজী আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, সহ-সাংগঠনিক মাস্টার শামছুল ইসলাম, মাওলানা আমানুর রহমান, উপজেলা তালমীযের সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মো. রুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.