Sylhet Today 24 PRINT

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের বাজেট ঘোষনা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ মে, ২০১৫

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপর ইউনিয়নের ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষনা সভা রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ২শ’ ৮৭ টাকা মোট আয়, ১ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৯শ’ ৩৭ মোট ব্যয় এবং ৭৬ হাজার ৩শ’ ৫০ টাকা উদ্বৃত্ত দেখিয়ে আসন্ন ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।

ইউপি সচিব আহমদ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছবুর, বিহাইডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিধু ভুষন নাথ, ইউপি সদস্য মিছবাউল হক মিনু, মোহাম্মদ খছরুজ্জামান, ছলিম উদ্দিন, মহিলা সদস্যা জ্যোৎস্না বেগম, তরুণ সমাজসেবক আলতাফ হোসেন প্রমূখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.