গোয়াইনঘাট প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর, ২০১৭
গোয়াইনঘাটের ৩নং পুর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ৯১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার ও সদস্য সচিব জাহিদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটিতে সোহেল আহমদ সভাপতি,হাসান আহমমেদ সাধারণ সম্পাদক ও নাঈম পারভেজকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদস্থ নেতাকর্মীরা হলেন সিনিয়র সহসভাপতি ইউসুফ আহমদ, সহসভাপতি লিটন আহমদ, খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম, মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক শামিম আহমদ প্রমুখ নেতাকর্মীরা উক্ত কমিটিতে রয়েছেন।
এছাড়াও সাহেদ আহমদকে সভাপতি,সোলেমান আহমদকে সাধারণ সম্পাদক ও বদরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ১নং রুস্তমপুর ইউনিয়ন, মোমিনুল হককে সভাপতি, আজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, শাহনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।