Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ফিস্টুলা দিবস উপলক্ষ্যে সিলেটের র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৫

‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’ এ স্লোগানকে কেন্দ্র করে ৩য় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষ্যে  সিলেট সিভিল সার্জনের উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার র‌্যালীতে নেতৃত্ব দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো: আজহারুল ইসলাম। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডা. রাহিলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নুরে আলম শামীম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ ইমদাদুল হক নয়ন, শহীদ সামসুদ্দিন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা, কনসালটেন্ট (গাইনী) ডা. রোকসানা জাহান, সিভিল সার্জন অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.