নিজস্ব প্রতিবেদক | ১৩ সেপ্টেম্বর, ২০১৭
সিলেটের জৈন্তাপুর থেকে ওয়ারেন্টভুক্ত ১ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল জেলার জৈন্তাপুর থানাধীন উৎলারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নজির আহমদ(৩৫) সিলেট জেলার জৈন্তাপুর থানার উৎলারপাড়া গ্রামের মৃত ধলাই মিয়া ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ) মোঃ মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, সে দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল । আসামী নজির আহমদকে সিলেট জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।