Sylhet Today 24 PRINT

জাফলংয়ের জিরো পয়েন্টে বারকি শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত কামাল হোসেন (৩৫) উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে কামাল হোসেন ও তার ভগ্নীপতিসহ কয়েকজন মিলে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পাথর উত্তোলন করতে যায়। পাথর উত্তোলনের এক পর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই কামাল হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে থানার এসআই মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.