Sylhet Today 24 PRINT

সিলেটে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৫

গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা দেয়ার জন্য সিলেট বিভাগে ৪৩টি ‘ইন্টারনেট পয়েন্ট’ চালু করেছে গ্রামীণফোন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এইসব ইন্টারনেট পয়েন্ট থেকে গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। সকল গ্রাহকদের কথা বিবেচনা করে থানা পর্যায়েও এই সেবা নিশ্চিত করেছে গ্রামীণফোন।

বিগত কয়েক বছর থেকে ‘সবার জন্য ইন্টারনেট’ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি ইন্টারনেটের জনপ্রিয় সেবাগুলোর সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য সিলেট অঞ্চলে ৪৩টি ইন্টারনেট পয়েন্টে ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোন চালু করেছে এই প্রতিষ্ঠান।

এই পয়েন্টগুলো থেকে যেকোন ওয়েবসাইটে ভিজিট করে তথ্যসংগ্রহ, ভাইবার, স্কাইপিসহ নানাধরণের ভিডিও এপ্লিকেশনের মাধ্যমে ভিডিওকল, অনলাইনে গান শোনা এবং ইউটিউব থেকে ছোট ছোট ভিডিও দেখার সুবিধা পাবেন গ্রাহকরা।সকল গ্রাহক যাতে সমান সুযোগ পান সেজন্য একজন গ্রাহক প্রতিদিন ২৫ মিনিট এই ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোন ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোন সিলেট অঞ্চলের প্রধান এম শাওন আজাদ বলেন, “বাংলাদেশের প্রায় সব এলাকা মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় থাকলেও ইন্টারনেট সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। আমাদের বিশ্বাস- এই  ইন্টারনেট এক্সপেরিএন্স জোনগুলো থেকে অসংখ্য মানুষ ইন্টারনেট সম্পর্কে হাতে-কলমে জানতে পারবে এবং এর সুবিধাগুলোকে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে উদ্বুদ্ধ হবে। আর প্রতিটি গ্রামীণফোন গ্রাহককে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার জন্য আমরা তৈরি আছি”।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.